‘বন্দে মাতরম্’ মন্ত্র ও স্তোত্রের উৎপত্তি ও তাৎপর্য সুচারুভাবে সাধারণের বোধগম্য তিনটি রচনা এই পুস্তিকায় অন্তর্ভুক্ত। লেখক বিপিনচন্দ্র পাল (৭ নভেম্বর ১৮৫৮ – ২০ মে ১৯৩২) প্রখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামী, বাগ্মী, রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক। তিনি ছিলেন তথাকথিত ‘লাল-বাল-পাল’ ত্রয়ীর একজন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাঁর জ্বালাময়ী বক্তৃতার আহ্বানে হাজার হাজার যুবক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। […]
