Cover page of the Bengali Booklet reviewed: BANDE MATARAM by Bipinchandra Pal, published by Sutradhar, 47/B Bose Para Lane, Kolkata – 700 003
BANDE MATARAM by Bipinchandra Pal

‘বন্দে মাতরম্’ মন্ত্র ও স্তোত্রের উৎপত্তি ও তাৎপর্য সুচারুভাবে সাধারণের বোধগম্য তিনটি রচনা এই পুস্তিকায় অন্তর্ভুক্ত। লেখক বিপিনচন্দ্র পাল (৭ নভেম্বর ১৮৫৮ – ২০ মে ১৯৩২) প্রখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামী, বাগ্মী, রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক। তিনি ছিলেন তথাকথিত ‘লাল-বাল-পাল’ ত্রয়ীর একজন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাঁর জ্বালাময়ী বক্তৃতার আহ্বানে হাজার হাজার যুবক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।
ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৫ সালে ‘বন্দে মাতরম্’ রচনা করেন। পরবর্তীতে ১৮৮২ সালে তাঁর ‘আনন্দমঠ’ উপন্যাসে এটি প্রথম প্রকাশিত হয়।
এই পুস্তিকার তৃতীয় লেখায় ঋষি বঙ্কিমচন্দ্রের ধ্যানে উদ্ভাসিত মাতৃস্বরূপের ‘বন্দে মাতরম্’ গানের ভাষায় উল্লেখিত দেশমাতৃকার রূপের উল্লেখ প্রসঙ্গে লেখক লিখেছেন: “…. হাসি ও ভাষা যে কেবল মানুষেরই ধর্ম্ম, তাহা কে বলিল? পশুপক্ষীর কণ্ঠেও তো কখনো হর্ষ, কখনো ভয়, কখনো বেদনা ব্যক্ত হইয়া থাকে। আর উদ্ভিদজগতে যে তাহা ব্যক্ত হয় না, ইহাই বা কেমনে বলিব?……….”(পৃঃ ২৮ – ২৯) অর্থাৎ, লেখক বিশ্বাস করেন যে এদেশের সবকিছুই মাতৃস্বরূপের অংশ ও প্রাণময়। এভাবে, ‘বন্দে মাতরম্’ মন্ত্র ও গানে প্রাণময় মাতৃরূপ দর্শনে উপনিষদের মধুময় এই জগতের সবকিছুতে প্রাণপ্রতিষ্ঠা হ’ল।
প্রসঙ্গতঃ এই লেখাটি প্রথম প্রকাশিত হয় ১৩১৬ বঙ্গাব্দের ২৫ মাঘ ≈ ইংরেজি ৮ই ফেব্রুয়ারি ১৯১০ তারিখ। এর নয় বছর আগে স্যার জগদীশচন্দ্র বসু ১৯০১ সালের ১০ মে প্রমাণ করেন যে উদ্ভিদেরও জীবন আছে এবং তারা বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয়। তিনি লন্ডনের রয়্যাল সোসাইটিতে তাঁর নিজস্ব উদ্ভাবিত ক্রেসকোগ্রাফ (Crescograph) যন্ত্রের সাহায্যে এই যুগান্তকারী আবিষ্কারটি উপস্থাপন করেন। এই যন্ত্রটি উদ্ভিদের পরিবেশগত পরিবর্তনের প্রতি অতি সূক্ষ্ম প্রতিক্রিয়া পরিমাপ করতে সক্ষম হয়েছিল।
এদিক দিয়ে ‘বন্দে মাতরম্’ মন্ত্র বিজ্ঞানগবেষণায় আরও এগিয়ে চলার পথ নির্দেশক।
[তথ্যসূত্র: পর্যালোচিত পুস্তিকা: ‘বন্দে মাতরম্’, লেখক বিপিনচন্দ্র পাল, প্রকাশক: সূত্রধর, ৪৭ বি, বোসপাড়া লেন, একতলা, বাগবাজার, কলকাতা – ৭০০ ০০৩]

……………………………………………………………………………………………………………………………………………………………………..

The “Bande Matarammantra as a guiding force for advancing scientific research

(Reviewed a Bengali booklet ‘BANDE MATARAM’ by Bipinchandra Pal)

This Bengali booklet brings together three lucid and accessible essays that explain the origin and significance of the Bande Mataram mantra and hymn. The author, Bipin Chandra Pal (7 November 1858 – 20 May 1932), was a renowned Bengali freedom fighter, orator, politician, journalist, and writer. He was one of the celebrated ‘Lal–Bal–Pal’ triumvirate. His fiery speeches against British rule inspired thousands of young Indians to join the struggle for independence.

Rishi Bankim Chandra Chattopadhyay composed ‘Bande Mataram’ in 1875, and it was first published in his novel Anandamath in 1882.

In the third essay of this booklet, while discussing the vision of the motherland, the Divine Mother as revealed in meditation of Rishi Bankim Chandra and expressed through the imagery of ‘Bande Mataram’, the author writes:

“…Who has said that smiling and speech are attributes of human beings alone? Do not birds and animals also express joy, fear, and sorrow through their voices? And how can we say that the plant world does not express them? …” (pp. 28 – 29)

In other words, the author believes that everything in this land is an integral, living manifestation of the Divine Mother. Thus, through the ‘Bande Mataram’ mantra and hymn, the vision of the living Mother is extended to all creation, affirming life in the Upanishadic ideal that the entire universe is pervaded sweetness.

It is noteworthy that this essay was first published on 25 Magh, 1316 Bengali Era (approximately 8 February 1910). Nine years earlier than the publication of this essay, on 10 May 1901, Sir Jagadish Chandra Bose demonstrated that plants are living organisms and respond to external stimuli. He presented this groundbreaking discovery at the Royal Society, London, using his own invention, the Crescograph, an instrument capable of measuring the minute responses of plants to changes in their environment.

Viewed from this perspective, the ‘Bande Mataram’ mantra may also be seen as an inspiration for advancing scientific inquiry. By encouraging a vision of nature as living and interconnected, it offers a philosophical outlook that resonates with the spirit of scientific exploration and the continued quest to understand life in all its forms.

[Reference: Bengali Booklet reviewed: BANDE MATARAM by Bipinchandra Pal, published by Sutradhar, 47/B Bose Para Lane, Kolkata – 700 003]